Monday, 2 April 2018

আমি তোমার সঙ্গে বেধেছি আমার প্রান

আমি তোমার সঙ্গে বেধেছি আমার প্রাণ সুরের বাঁধনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে।।

সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ
সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ, তুমি জানো না।

লিখে রেখেছি তোমার নাম, রঙ্গিন ছায়ার আচ্ছাদনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাধনে।।

তোমার অরুপ মূর্তিখানি, ফাল্গুনের আলোতে বসাই আমি, অরূপ মূর্তিখানি,
বাঁশরী বাজায় ললিত বসন্তে, সুদূর দিগন্তে।

সোনার আভায় কাঁপে তব উত্তরী, গানের তানের সে উন্মাদনে
তুমি জানো না, আমি তোমারে পেয়েছি অজানা সাধনে
আমি তোমার সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে।।

Saturday, 31 March 2018

একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম

বেশ কিছু দিন দেশের বাড়ি তে ছুটি কাটিয়ে ফিরে চললাম মুম্বাই। এবারের সেরা পাওনা অ্যাডমিন রাতুলের সাথে দেখা হওয়া। গানে গানে বলি মনের কথা
★★★
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম, চললাম!”
বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
বেশকিছু সময় তো থাকলাম,
ডাকলাম, মন রাখলাম;
দেখলাম দুটি চোখে বৃষ্টি-
বৃষ্টি ভেজা দৃষ্টি।
মনে কোরো আমি এক মৃত কোন জোনাকী-
সারারাত আলো দিয়ে জ্বললাম।
“চললাম”

একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম, চললাম!”

এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
এখানেই সবকিছু শেষ নয়,
বেশ নয়, যদি মনে হয়;
লিখে নিও গল্পের শেষটা,
থাকনা তবু রেশটা-
দেখো না গো চেয়ে তুমি আনমনা চরণে
কোন ফুল ভুল করে দললাম।
“চললাম”
একগোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম-
“চললাম”
“চললাম, চললাম!”
ganer majhe tumi এখানে click করুন

Friday, 30 March 2018

কি করে বলবো তোমায় আসলে মন কি চায়

কি করে বলব তমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়
তুমি চিনতে পারোনি আমাকে হায়
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
পথ ভুলে গেছি চলে দূরে কুয়াশায়
তবু আমার ফিরে আসার সত্যি নেই উপায়
তুমি আমার জিত এর বাজি তুমি আমার হার
কি করে বলব তমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
যদি বলি চোরা গলি মনের যায় কোথায়
আসবে কি রাখবে কি তোমার ওঠাপড়ায়
তুমি আমার জলে নেভা কোনোও সুখতারা
কি করে বলব তমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে
তুমি জানতে পারোনি কত গল্প পড়ে যায়
তুমি চিনতে পারোনি আমাকে হায়
কি করে বলব তোমায়
আসলে মন কি যে চায়
কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে

আমি দূর হতে তোমারে দেখেছি লিরিক্স

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

কস্তূরী মৃগ তুমি
যেন কস্তূরী মৃগ তুমি
আপন গন্ধ দিয়ে, এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি

ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য

ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল

ছিল ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল
ওই রূপের মাধুরী মোর সঞ্চয়ে রেখেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

কস্তূরী মৃগ তুমি
যেন কস্তূরী মৃগ তুমি
আপন গন্ধ দিয়ে, এ হৃদয় ছুঁয়ে গেলে
সে মায়ায় আপনারে ঢেকেছি

ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য

ওই কপোলে দেখেছি লাল পদ্ম
যেন দল মেলে ফুটেছে সে সদ্য
আমি ভ্রমরের গুঞ্জনে তোমারেই ডেকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

বাজে কিঙ্কিনী রিনিঝিনি
তোমাকে যে চিনি চিনি
মনে মনে কত ছবি এঁকেছি

আমি দূর হতে তোমারেই দেখেছি
আর মুগ্ধ এ চোখে চেয়ে থেকেছি

Thursday, 29 March 2018

দু:খ আমাকে দুক্ষি করেনি

দুঃখ আমাকে দুঃখী করেনি,করেছে রাজার রাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাজ-ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।

তোমার নাটমন্দিরে যাত্রা আসরে, তুমি চিকের আড়ালে ছিলে
সেদিন রাজার ভুমিকা ছিলো যে আমার, সত্যি ভেবে তা নিলে
তাই মখমলে ঢাকা রুপোর থালায়
আসরের মাঝে পাঠালে আমায়, একটি গোলাপ তাজা।

আহা সেই দিন থেকে এ ফকির রোজ, শুধু গেয়েছে রাজার পালা
তুমি জুড়িয়ে নিয়েছো সে গানে তোমার, রাজার বিরহ জালা
আসল রাজার বিরহ জালা।

আর অভিনয় শেষে ভাঙ্গা আয়নায়
আমি দেখে গেছি করুন ব্যাথায়
ফকিরের রাজা সাজা।

ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাজ ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।।

দুঃখ আমাকে দুঃখী করেনি,করেছে রাজার রাজা
ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাজ-ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।

তোমার নাটমন্দিরে যাত্রা আসরে, তুমি চিকের আড়ালে ছিলে
সেদিন রাজার ভুমিকা ছিলো যে আমার, সত্যি ভেবে তা নিলে
তাই মখমলে ঢাকা রুপোর থালায়
আসরের মাঝে পাঠালে আমায়, একটি গোলাপ তাজা।

আহা সেই দিন থেকে এ ফকির রোজ, শুধু গেয়েছে রাজার পালা
তুমি জুড়িয়ে নিয়েছো সে গানে তোমার, রাজার বিরহ জালা
আসল রাজার বিরহ জালা।

আর অভিনয় শেষে ভাঙ্গা আয়নায়
আমি দেখে গেছি করুন ব্যাথায়
ফকিরের রাজা সাজা।

ও রানী সাহেবা বিদায় এবার
তোমার সাজ ঘরে রাজা সাজবো না আর
তুমি নকল পোশাক পরিয়ে আমাকে অনেক দিয়েছ সাজা।।

তুমি কত যে দূরে by R.D

*তুমি কত যে দুরে*
এই সুন্দর গানটি পোস্ট করার জন্য অনুরোধ করেছেন আমাদের বন্ধু devill rajib.
আপনার ও আপনাদের গানের অনুরোধ করতে পারেন..
★★★
তুমি কতো যে দূরে
কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে...
ঠিকানা নেই... বলো খুঁজি কোথায়... আই.আই.
তুমি কতো যে দূরে
কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে...
ঠিকানা নেই... বলো খুঁজি কোথায়... আই.আই.
ওহ... ও...
তুমি কতো যে দূরে
কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে...

কোথা যে হারিয়ে গেলে আমার জীবন হতে...
ঠিকানা নেই... বলো খুঁজি কোথায়... আই.আই.
আই... আই... আই... আই... আই... আই
আমি তো আছি, আছি তোমারি
তোমারি কাছে, তোমারি পাশে
তোমাতে মিশে, তোমাতে আমি ফি... রে আসি
ওহ... ও...
তুমি কথা দিয়েছিলে
থাকবে সুখে ও দুঃখে, আমারি সাথী হয়ে
আমিযে একা, বলো তুমি কোথায় আই.আই.আই
ওহ... ও...

তুমি কথা দিয়েছিলে
থাকবে সুখে ও দুঃখে, আমারি সাথী হয়ে
আমিযে একা, তুমি কোথায় আই.আই.আই
লা...
আই... আই... আই... আই... আই... আই...
হাতে হাত রেখে কথা দিয়েছি,
কথা রাখিনি, ভালোবাসিতে...
তাইতো আবার বারে বার আমি, ফি.রে আসি...
তারা ...তারা.রি রা.রা.

Tuesday, 27 March 2018

আমার গানের স্বরলিপি লেখা রবে

আমার গানের স্বরলিপি লেখা রবে
আমার গানের স্বরলিপি লেখা রবে
পান্থপাখির কুজন কাকলি ঘিরে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু আমার গানের স্বরলিপি লেখা রবে

অশ্বথের ছায়ে মাঠের প্রান্তে দূরে
আমার গানের স্বরলিপি লেখা রবে

রাখালী বাঁশির বেজে বেজে ওঠা সুরে
আমার এ গান খোঁজ তুমি তারই নীড়ে
ঝরা পাতাদের মর্মর ধ্বনি মাঝে
কান পেতে শোনো অশ্রুত সুরে
মোর এ গান বাজে

পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে
ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে
আমার এ গান খোঁজ তুমি তারই নীড়ে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু আমার গানের স্বরলিপি লেখা রবে

আমার গানের স্বরলিপি লেখা রবে
আমার গানের স্বরলিপি লেখা রবে
পান্থপাখির কুজন কাকলি ঘিরে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু আমার গানের স্বরলিপি লেখা রবে

অশ্বথের ছায়ে মাঠের প্রান্তে দূরে
আমার গানের স্বরলিপি লেখা রবে

রাখালী বাঁশির বেজে বেজে ওঠা সুরে
আমার এ গান খোঁজ তুমি তারই নীড়ে
ঝরা পাতাদের মর্মর ধ্বনি মাঝে
কান পেতে শোনো অশ্রুত সুরে
মোর এ গান বাজে

পরাগ ঝরানো স্বপ্ন ভরানো বনে
ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে
আমার এ গান খোঁজ তুমি তারই নীড়ে
আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো
আমি যদি আর নাই আসি হেথা ফিরে
তবু আমার গানের স্বরলিপি লেখা রবে